৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৪২ পিএম BDST banglanew24
02 Jun 2012   07:39:15 PM   Saturday BdST
E-mail this

পটুয়াখালীতে যুবলীগের হামলায় যুবদলের ৭ কর্মী আহত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পটুয়াখালীতে যুবলীগের হামলায় যুবদলের ৭ কর্মী আহত

পটুয়াখালী: পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠিতে স্থানীয় যুবলীগ কর্মীদের হামলায় যুবদলের ৭ কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে জসিম, ইউসুফ, মিজান চৌকিদার, এনামুল ও বেল্লালকে গুরুতর অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাউকাঠি ইউনিয়নের ঠেউখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কের চৌধুরী ভিলার সামনে অনুষ্ঠিত বিএনপির কর্মীসভা শেষে বাড়ি ফেরার পথে এ হামলা চালানো হয়।

তিনি জানান, টমটমে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার যুবলীগকর্মী সোহেল, সোহাগ, বশির, শামীম এবং শাহীনের নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী টমটমের গতিরোধ করে অতর্কিত তাদের ওপর হামলা চালায়।

এদিকে, হামলায় অভিযুক্তদের ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আহসান হাবিব খান বাংলানিউজকে জানান, তারা যুবলীগের কেউ নয়।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান