১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৪৫ এএম BDST banglanew24
26 Jun 2012   09:29:18 PM   Tuesday BdST
E-mail this

চান্দিনায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার


চান্দিনা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চান্দিনায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ওষুধ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন ওষুধ ব্যবসায়ীরা।

চান্দিনা বণিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চান্দিনা বাজারের প্রায় ৫০টি ওষুধের দোকান বন্ধ রাখা হয়।

তবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য চান্দিনার সব ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন ওষুধ ব্যবসায়ী সমিতির নেতারা।

চান্দিনা বাজারের ওষুধ ব্যবসায়ী দত্ত মেডিকেল হলের মালিক প্রতাপ দত্ত জানান, কসমো ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধিকে দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে জাহাঙ্গীর নাম সর্বস্ব ভিটামিন (ডিব্বা কোম্পানি) বিক্রির জন্য কয়েক দিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলেন।

তাদের এসব নিম্নমানের ভিটামিন বিক্রি করতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর তার দলবল নিয়ে তার ওষুধের দোকানে এসে অশালীন ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে হামলা চালায়।

বিষয়টি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল কর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে জানানো হলে তাদের নির্দেশে হামলাকারীদের বিচারের দাবিতে চান্দিনার সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়।

এ ব্যাপারে ওষুধ সমিতির চান্দিনা উপজেলা সভাপতি বাদল কর বাংলানিউজকে জানান, ব্যবসায়ীদের ওপর এমন হামলা অপ্রীতিকর। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান