নারীর পরিধি এখন চারদেয়ালের মধ্যে সীমিত নেই। ঘরে-বাইরে সর্বত্রই নারীরা পালন করে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি হলো সেই সব নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন।
নারীদের মধ্যে যারা সংসারের পাশাপাশি চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ যুক্ত তাদের জন্য জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘আজকের অনন্যা’। ঘর-সংসার আর অন্যসব কাজের বাইরেও এমন অনেক নারী আছেন যারা আরো অনেক কিছু করতে পারেন ও করতে চান। যাদের মধ্যে আছে সুপ্ত প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রতি পর্বে অংশগ্রহণ করেন নিজেকে প্রকাশ করতে চান এমন চারজন আপামনি। তাদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক গেম এর মাধ্যমে প্রতিপর্বে একজন হয়ে উঠেন ‘আজকের অনন্যা’।
তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হচ্ছে।
বাংলাদেশ সময় ১৭৪০, জুন ২১, ২০১২