লন্ডন: নারীদের হ্যামার থ্রোতে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন রাশিয়ার তাতিয়ানা লাইসেনকো। ৭৮.১৮ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করেছেন তিনি।
দ্বিতীয় হয়েছেন পোল্যান্ডের আনিতা। তৃতীয় জার্মানির বেটি হেইডলার।
পুরুষদের পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন ফ্রান্সের রেনাউদ লাভিলেনি। রৌপ্য জিতেছেন জার্মানির বিজর্ন অটো। তৃতীয় একই দেশের রাফায়েল হোলদেপে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এসএ