৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:০৩ এএম BDST banglanew24
10 Aug 2012   09:28:31 PM   Friday BdST
E-mail this

খেলুন ফ্যান্টাসি ফুটবল, জিতে নিন লাখ টাকার পুরস্কার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় তিন মাসের বিরতির পর আবারও শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ইপিএল শুরু হওয়ার প্রাক্কালে শুরু হচ্ছে ফুটবলপ্রেমী তরুণ প্রজন্মের অনলাইন ভিত্তিক জনপ্রিয় প্রতিযোগিতা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ।

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ভার্চুয়াল এই গেমে একজন প্রতিযোগী নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গড়তে পারে। তবে প্রতিটি খেলোয়াড়েরই নির্দিষ্ট মূল্য থাকে এবং একটি দল গড়তে নির্দিষ্ট বাজেটও বরাদ্দ থাকে। বাজেটের মধ্যেই দল গড়তে প্রতিযোগিরা বাধ্য থাকেন। ফলে চাইলেই কেউ মেসি, রোনাল্ডো, ইব্রাহিমোভিচ বা জাভিদের মতো খেলোয়াড়দের এক দলে ভেড়াতে পারেন না। প্রতিযোগীদের প্রতিটি খেলোয়াড়দের সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় যাতে করে সীমিত বাজেটেও তুলনামূলক ভালো দল গড়া যায়। ভার্চুয়াল গেমে কোনো খেলোয়াড়ের নামের পাশে পয়েন্ট যোগ হয় বাস্তবে মাঠে তার সত্যিকারের পারফরমেন্সের ওপর। তাই ভার্চুয়াল গেম হলেও প্রতিযোগীদের সত্যিকারের মেধা, জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে হয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনে।

গত মৌসুমেও সারা বিশ্বের প্রায় ২৮ লাখ লোক অনলাইনে অফিসিয়াল ফ্যান্টাসি ফুটবল গেমটি খেলেছেন। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যাক প্রতিযোগী এই গেমে অংশ নেন। শুধু তাই নয়, ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতায় ভালো ফলাফল করে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম ছড়িয়েছেন।
এরই মধ্যে তরুণ প্রজন্মের বাংলাদেশি ফ্যান্টাসি ফুটবল প্রেমীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ আদান প্রদানের জন্য ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার অব বাংলাদেশ (এফএফপিবি) (https://www.facebook.com/groups/২৩৪৮৪৬২৯৩২২২৬৮৩/) নামে আলাদা একটি গ্রুপও গঠন করেছেন। যাতে করে ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশিরা ভালো ফলাফল করতে পারেন।

এদিকে ফ্যান্টাসি ফুটবল শুরুর প্রাক্কালে এফএফপিবি ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতাকে আরও উপভোগ্য করতে ১ লাখ টাকার প্রাইজ মানিরও ঘোষণা দিয়েছে। ভালো ফলাফল করলে বাংলাদেশি ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগীরা এই অর্থ থেকে প্রাইজমানি দেবে এফএফপিবি।

মৌসুমে শেষে সবচেয়ে ভালো ফলাফলকারীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। রানার আপ পাবেন ১০ হাজার টাকা। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানের অধিকারীদের জন্য প্রাইজ রয়েছে। এছাড়া প্রতি মাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরে সকল বাংলাদেশির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে কোনো প্রতিযোগী ফ্যান্টাসি ফুটবল গেমে একটির বেশি দল গড়তে পারবে না।

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ফুটবলে অংশ নিতে চাইলে www.fantasy.premierleague.com এই ঠিকানায় রেজিষ্ট্রেশন করতে হবে। এফএফপিবি লিগে নিজের দল গড়তে চাইলে ক্ল্যাসিক গেমের জন্য  ৩৬৬০৯-৪৩৬৫৭ এই কোড ব্যবহার করতে হবে। হেড টু হেড গেমের জন্য যোগাযোগ করতে হবে ৩৬৬০৯-৪৩৭৭৭ এই কোডে। সুতরাং অপেক্ষা না করে এখনি মেতে উঠুন ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ফুটবলে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান