ঢাকা: ওয়ালটন কাব কাপ হকিতে শনিবার সোনালী ব্যাংক ও মেরিনার ইয়াংস কাব জিতেছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পেনাল্টি কর্ণার থেকে সামসুল আলম সুজনের দুই গোলের সুবাদে ৩-১ গোলে আজাদ এসসিকে হারিয়েছে সোনালী ব্যাংক। বিজয়ী দলের পক্ষে অপর গোলটি করেন রুবেল। সালাউদ্দিন আহমেদ আজাদের পক্ষে একটি গোল শোধ করেন।
একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে মোস্তাফিজুর রহমান ও সৈয়দ আল মাসুমের গোলে মেরিনার্স ৩-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। মোস্তাফিজুর রহমান দুটি এবং মাসুম একটি গোল করেন।
রোববার দিনের প্রথম ম্যাচে আবাহনী মাঠে নামবে বাংলাদেশ এসসির বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং কাব মোকাবেলা করবে ওয়ারী কাবের।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০২, ২০১২ এএইচবি সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।