৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:২১ পিএম BDST banglanew24
20 Jul 2012   08:03:31 PM   Friday BdST
E-mail this

বাংলাদেশ হবে এশিয়ার টাইগার: মজিনা


ইশতিয়াক হুসাইন ও সাইদ আরমান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ হবে এশিয়ার টাইগার: মজিনা
ছবি:নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ দেশ হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ। বিশেষ করে ওষুধ শিল্প, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী টাইগার।

তিনি বলেন, “কৃষি ও শিক্ষা খাতে বাংলাদেশে বিপ্লব হবে। আমার এসব বক্তব্য স্বপ্ন নয়। এটিই বাস্তবতা এবং এসবই হবে এক থেকে দুই দশকের মধ্যে।”

শুক্রবার রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিকের বসুন্ধরা কনভেনশন সেন্টারে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৩৬তম বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ উৎসবের আয়োজন করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও যুক্তরাষ্ট্রের গ্লোবাল এ্যালাইয়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটিজ।

রাষ্ট্রদূত বলেন, “আমি এরই মধ্যে এদেশের সব জায়গা ঘুরেছি। আর এদেশের মানুষকে দেখে অবাক হয়েছি। এদেশের মানুষ সত্যি ব্যতিক্রমী, পারদর্শী এবং সৃজনশীল, তারা দয়ালু ও অসাধারণ। আর এদেশের রাষ্ট্রদূত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এদেশে যত ঘুরছি, যা কিছু দেখছি, তা থেকেই শিখছি এবং ভালোবাসছি। আর এটিই বাংলাদেশের জাদু।”

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই দেশ হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ। বিশেষ করে ওষুধ শিল্প, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী টাইগার।”

এ সময় তিনি তার পিতার মাধ্যমিক স্তরের শিক্ষা শেষ না করতে পারা, তারা মাস্টার্স ক্লাসে ‘বিশেষত্ত্ব তত্ত্ব’ পড়ার কথা উল্লেখ করে এর সঙ্গে বাংলাদেশের মানুষের তুলনা করে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, “বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে এদেশের মানুষ এ সমস্যার সমাধান করতে পারবে।”  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
আইএইচ/এসএআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান