৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৩৭ পিএম BDST banglanew24
02 Jun 2012   10:15:43 PM   Saturday BdST
E-mail this

হেলিকপ্টারে করে সাকিব তামিম খেলার মাঠে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হেলিকপ্টারে করে সাকিব তামিম খেলার মাঠে

ঢাকা: ওপরে ভাসছে একটি বেসরকারী হেলিকপ্টার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে সাকিব আল হাসান যাচ্ছেন সাজঘরের দিকে। এটি কোন নিরাপত্তা দৃশ্যের মহড়া নয়। ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের অধিনায়ক শনিবার সকালে হেলিকপ্টারে করে খেলার ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়েছেন। সঙ্গে ছিলেন বন্ধু তামিম ইকবাল এবং ভিক্টোরিয়া ক্রিকেট চেয়ারম্যান লুৎফর রহমান বাদল।

ঢাকায় ব্যস্ততা থাকায় আগের দিন টিম বাসে বগুড়ায় যাননি সাকিব, তামিম। লন্ডন প্রবাসী এক বাঙ্গালির স্কুল উদ্বোধনের জন্য রাতে থাকতে হয়। সে জন্য তাদেরকে পরের দিন হেলিকপ্টারে করে খেলার ভেন্যুতে পৌঁছে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সাকিবের মতো ক্রিকেটারের জন্য দূরের পথ হেলিকপ্টারে যাওয়া খুব স্বাভাবিক। তিনি ওয়ানডে এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। আইপিএলের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার তিনি। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণে আইপিএলের সেরা অলরাউন্ডারও বটে।

আইপিএল থেকে ফিরে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলায় নেমে পড়েছেন জাতীয় দলের বাঁহাতি অলরাউন্ডার। অসাধারণ পারফরমেন্স দিয়ে দলকে জেতাচ্ছেন অধিনায়ক। শুক্রবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অলরাউন্ড নৈপূণ্য দিয়ে আবাহনীর বিপক্ষে ভিক্টোরিয়াকে পূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন। শনিবার বগুড়ার ম্যাচেও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্স করেছেন সাকিব। তার নেতৃত্বে ভিক্টোরিয়া শিরোপার জন্য সমানে পাল্লা দিচ্ছে ওল্ডডিওএইচএসের সঙ্গে। ১৩ খেলায় ওল্ডডিওএইচএস ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ২০ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে ভিক্টোরিয়া।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএ  

সম্পাদনা: আহসান হাবিব সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান