৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫২ পিএম BDST banglanew24
26 Jul 2012   06:27:44 PM   Thursday BdST
E-mail this

শীতলক্ষ্যা দূষণ: নারায়ণগঞ্জে পেপার মিলকে ১৫ লাখ টাকা জরিমানা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পেপার মিলকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

একই সঙ্গে মিলটিকে অবিলম্বে পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রূপগঞ্জের ভুলতার আটলাশপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য স্থানীয় খালে পড়ে পরবর্তীকালে শীতলক্ষ্যা নদীর পানিতে মিশে যাচ্ছে।

এতে সঙ্কটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত শীতলক্ষ্যার পানি দূষিত হচ্ছে, যা জলজ প্রাণি বা মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে এ কারখানা থেকে গত ৬ মাসে ৯.৩৬ কোটি লিটার দূষিত বর্জ্য শীতলক্ষ্যায় মিশ্রিত হওয়ার ঘটনা প্রমাণিত হয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমের ইউসুফ এ ঘটনাকে তার অজ্ঞতা হিসেবে স্বীকার করেন এবং দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ সম্মত ব্যবস্থা চালু করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান