৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৫৪ এএম BDST banglanew24
09 Jul 2012   08:48:39 PM   Monday BdST
E-mail this

কাপাসিয়া উপনির্বাচনে সবার দাওয়াত হান্নান শাহের


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাপাসিয়া উপনির্বাচনে সবার দাওয়াত হান্নান শাহের
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘কাপাসিয়ার উপনির্বাচনে সবাইকে দাওয়াত দিলাম। সবাই-ই ভাষণ দেবেন। ধানের শীষকে জয়ী করে আনবেন।’

সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ব্রি. জে.  (অব.) আ স ম হান্নান শাহ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনকে দেওয়া এক গণসংর্ধনা অনুষ্ঠানে হান্নান শাহ এ কথা বলেন।


তবে গণসংবর্ধনায় আমন্ত্রিত থাকলেও ফজলুল হক মিলন ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার যোগদান করেন নি।

হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ সরকার। বেগম জিয়া বলেছেন, বিচার না করায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ পদ্মাসেতু দুর্নীতিতে জড়িত। বিএনপি ক্ষমতায় আসলে ওই দুর্নীতির বিচার করা হবে।’

গাজীপুরবাসীকে “গাজী” উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষায় মৃত্যু হলে গাজীপুরবাসী “শহীদ” হবে।’

বিরোধী দলীয় নেত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

সোমবার সন্ধায় পৌনে ৭টায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আয়োজেন স্থানীয় হাবিবুল্লাহ ময়দানে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নাজিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান