৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৪৩ পিএম BDST banglanew24
18 Sep 2012   06:08:33 PM   Tuesday BdST
E-mail this

৫০টি ডিজিটাল প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসার রঙ’


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৫০টি ডিজিটাল প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসার রঙ’

অনেক প্রতীক্ষার পর ৫ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে শাহিন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’  চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণ করা হয়েছে বিশ্বনন্দিত অত্যাধুনিক ক্যামেরা রেড মিস্টেরিয়ামে।

এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দেশের চলচ্চিত্র শিল্পের দুঃসময়ে জোরালো পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগে বাংলাদেশের প্রায় ৪০০ সিনেমা হল ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৫০টি সিনেমা হল ডিজিটাল করার কাজ প্রায় চ‍ূড়ান্ত হয়ে গেছে।

‘ভালোবাসার রঙ’ ছবিটি ৫ অক্টোবর ওই ৫০টি হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, ছবিটি হবে ঝকঝকে ও শ্রুতিমধুর। সাধারণত হলিউড এবং বলিউডে যে প্রজেকশন সিস্টেম ব্যবহার করা হয়, জাজ মাল্টিমিডিয়াও সেই টেকনোলজি ব্যবহার করবে।

এছাড়া ৫ অক্টোবর থেকে ওই ৫০টি সিনেমা হল নতুনভাবে সাজিয়ে উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে শতভাগ চেষ্টা করবে জাজ মাল্টিমিডিয়া। দর্শকদের হলমুখি করতে আরো অনেক বড় চমক থাকবে বলেও জানিয়েছেন তারা।

ছবিটি সর্ম্পকে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার বাংলানিউজকে বলেন, ‘ভালোবাসার রঙ একটি মিষ্টি প্রেমের ছবি। ছবিটি প্রযুক্তিগত দিক থেকে এবং নির্মাণের দিক থেকে আমরা বিশ্বমানের করার চেষ্টা করেছি। পুরনো প্রথাকে ভেঙে নতুন কিছু উপহার দিতেই আমাদের এই চেষ্টা। আমরা এই সময়ের টিনেজ, শিক্ষিত ও রুচিশীল দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করেছি। আর যারা ঘরে বসে বলিউডের ও হলিউডের ছবি দেখেন, তাদের কাছে আমরা ‘ভালোবাসার রঙ’কে পৌঁছে দিতে চাই। তাছাড়া আমরা দেশের প্রায় ৫০টি সিনেমা হলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ছবিটি দর্শকদের ভালোভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছি।”

‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নতুন মুখ বাপ্পি এবং মাহির। এ নতুন জুটি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, অমিত হাসান, কাবিলা, মিজু আহমেদ, সুব্রত, জেসমিন, রেবেকাসহ আরো অনেকে।

এ চলচ্চিত্রের নায়িকা মাহি নিজের চরিত্র নিয়ে বলেন, “এখানে আমি একজন স্বচ্ছল পরিবারের মেয়ে। স্বাধীনচেতা, খেয়ালি, মায়াবী আবার কখনো জেদি। যখন যা চাই যে কোনো মূল্যে তা করতে চাই। আর বাকিটা বলতে চাই না। তবে এটুকু বলব, দর্শকরা নিরাশ হবেন না।”

একই সঙ্গে বাপ্পি বলেন, “গল্পটা প্রথমে আমার কাছে সাদামাটা মনে হয়েছিল। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, প্রতিটি দৃশ্যেই রয়েছে নতুনত্ব এবং টান টান উত্তেজনা। আমি আশা করছি দর্শকদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে ছবিটি।”

‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আগুন, মিলা, ন্যান্সি, কনা, রন্টি, কিশোর ও সায়মন। আর গানগুলোর কম্পোজিশন করেছেন ইমন সাহা ও শওকত আলী ইমন। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রেডিও টুডে এবং এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান