৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:২৫ পিএম BDST banglanew24
29 Jul 2012   01:55:05 PM   Sunday BdST
E-mail this

উগান্ডায় এবোলার প্রাদুর্ভাব, ১৩ জনের মত্যু


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উগান্ডায় এবোলার প্রাদুর্ভাব, ১৩ জনের মত্যু

ঢাকা: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভয়ঙ্কর এবোলা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে আরো সাত জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদুর্ভাব ঠেকাতে জুনের শেষের দিকেই জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এবোলার সংক্রমণ নিশ্চিত হওয়ার পরই এ ব্যবস্থা নেওয়া হয়।

মৃত্যু ও সংক্রমণের খবর পাওয়া গেছে কিবালে জেলা থেকে। শহরটি রাজধানী কাম্পালার থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে। এখানে একজন গর্ভবতী নারীর শরীরে প্রথম সংক্রমণ ধরা পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণগুলো বেশিরভাগই একই পরিবারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্ত হয়ে মারা যাওয়া কারো শেষকৃত্যে যোগ দেওয়ার সময় কাছাকাছি আসায় তারা সংক্রমিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কাম্পালার মুলাগো হাসপাতালে সংক্রমিত এক রোগীকে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। নিশ্চিত হতে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছেন।

উল্লেখ্য, বিশ্বে ভাইরাসজনিত রোগের মধ্যে ইবোলা সবচেয়ে মারাত্মক। এটি ছোঁয়াচে রোগ এবং আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা ৯০ ভাগ।  

এ ভয়াবহ রোগের কোনো ভ্যাকসিন আজো আবিষ্কৃত হয়নি।

এ ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো- হঠাৎ জ্বর, দুর্বলতা, বমি বমি ভাব এবং কিডনি বিকল হয়ে যাওয়া।

এবোলা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় ১৯৭৬ সালে। এ পর্যন্ত এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা জানা মতে এক হাজার ২শ’র বেশি।

গত ১২ বছরের মধ্যে এবোলার প্রাদুর্ভাব প্রবণ তিনটি দেশের মধ্যে উগান্ডাও একটি। ২০০০ সালে এ ভাইরাসে সংক্রমিত হয় ৪২৫ জন মানুষ যাদের অর্ধেকরই মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান