১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:০২ পিএম BDST banglanew24
27 May 2012   06:45:02 PM   Sunday BdST
E-mail this

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়- টুকু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়- টুকু

বগুড়া: ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।‘

রোববার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।

বগুড়া শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টুকু বলেন, ‘আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভরা ডুবির আশঙ্কায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তারপরও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।‘

তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের নেতাদের সঙ্গে সাধারণ সৌজন্যবোধটুকুও দেখাতে ভুলে গেছে। কারাবন্দি নেতাদের যেভাবে ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হয়েছে, তা থেকে বুঝে নিতে হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই উম্মাদ হয়ে গেছে।‘  

কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, প্রকৌশলী মোস্তফা আলী মুকুল, সাবেক সংসদ সদস্য  হেলালুজ্জমান তালুকদার লালু, মীর শাহে আলম, আব্দুর রহমান, আহসানুল তৈয়ব জাকির, মতিউর রহমান মতি, ডা. মামুনুর রশিদ মিঠু, মাহবুবর রহমান বকুল, ফজলুল হক রতন, জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন-নবী-সালাম, নিহার সুলতানা তিথি, পরিমল চন্দ্র দাস, মাহফুজুর রহমান রাজু, শাহ মেহেদী হাসান হিমু, আরাফাতুর রহমান আপেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ২৭, ২০১২

সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান