৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৫১ পিএম BDST banglanew24
02 Jun 2012   01:29:14 AM   Saturday BdST
E-mail this

শুক্র গ্রহের শতাব্দীর সর্বশেষ ট্রানজিট


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুক্র গ্রহের শতাব্দীর সর্বশেষ ট্রানজিট

ঢাকা: আগামী ৬ জুন শুক্র গ্রহের এ শতাব্দীর সর্বশেষ ট্রানজিট হতে যাচ্ছে। এ মহাজাগতিক ঘটনাটি বেশ দুর্লভ।

টেলিস্কোপ আবিষ্কারের পর থেকে মাত্র ৮ বার (২০১২ এর টিসহ) ট্রানজিট সংঘটিত হয়েছে। ২০১২ সালের ট্রানজিটের ৮ বছর আগে ২০০৪ এ একটি ট্রানজিট হয়েছে।

এবছরের পর ট্রানজিট দেখার জন্য অপেক্ষা করতে হবে এক শতাব্দীরও বেশি সময়। এরপর তা দেখা যাবে ১০৬ বছর পর। ২১১৭ সালের ১১ ডিসেম্বর পরবর্তী ট্রানজিট দেখা যাবে।

সূর্যের সামনে দিয়ে নির্দিষ্ট সময় পরপর শুক্র গ্রহ তার কক্ষপথ পরিভ্রমণ করে। পরিভ্রমণ করার সময় যখন পৃথিবী, শুক্র ও সূর্য এক সরলরেখায় চলে আসে, তখনই শুক্রের ট্রানজিট হয়। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের আকাশে সূর্য উদয়ের পর হতেই এ ট্রানজিট দেখা যাবে।

তিনি জানান, ছোট কালো একটি বিন্দু ধীরে ধীরে চলবে সূর্যের উপর দিয়ে-এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুক্রের আয়তন দেখাবে সূর্যের প্রায় ১/৩২ ভাগ। ঢাকার আকাশে ট্রানজিটের মধ্যমা হবে সকাল ৭টা ৩২ মিনিট নাগাদ। ১০টা ৩৩ নাগাদ শুক্রের ছায়া সূর্যের পরিধিকে আবার স্পর্শ করবে (তৃতীয় স্পর্শ)। ১০টা ৫০ মিনিট নাগাদ ট্রানজিট শেষ হবে (চতুর্থ স্পর্শ)।

ট্রানজিটের শুরুটা ঢাকা থেকে দেখা যাবে না। কারণ সূর্য তখন দিগন্তের নিচে থাকবে। যেহেতু শুক্রের এ ট্রানজিট দেখতে সূর্যের দিকে তাকাতে হবে, তাই কোনোভাবেই সূর্যের দিকে সরাসরি খালি চোখে বা সানগ্লাস, নেগেটিভ, পজেটিভ, এক্সরে ফিল্ম, ঘষা কাচ, কিংবা ফ্লপি ডিস্কের পাতলা ম্যগনেটিক ফিল্ম দিয়ে তাকানো যাবে না। বাইনোকুলার, টেলিস্কোপ ইত্যাদি দিয়েও আলোক ফিল্টার ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো যাবে না। খুব সস্তায় ১৩, ১৪, ১৫ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস বা আর্ক গ্লাস, নিরাপদ সোলার ফিল্টার ব্যবহার করা যেতে পারে ট্রানজিট পর্যবেক্ষণের জন্য।

দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে থাকবে করনাডো সোলারস্কোপ, ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ।

ক্যাম্পটি ৬ জুন সকাল ৭টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে। এছাড়াও সংগঠনটি ঠাকুরগাও, সিলেট, চাদপুর ও বরিশালে ট্রানজিট পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

ট্রানজিটের আগের দিন অর্থাৎ ৫ জুন বেলা ৩টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার বিষয় থাকছে জ্যোতির্বিজ্ঞান ও ইলেকট্রনিক্স। বিজ্ঞান কর্মশালা শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে, ব্যক্তিগতভাবে বা ফোনে আগে এলে আগে পাবেন ভিত্তিতে কর্মশালায় নিবন্ধন করা যাবে ৩ জুন পর্যন্ত।

বিজ্ঞান কর্মশালায় নিবন্ধন, শুক্রের ট্রানজিট দেখার জন্য নিরাপদ সোলার ফিল্টার ও ট্রানজিট সংক্রান্ত তথ্য পেতে হলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়-

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন, ৪৮/১, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান