১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:৫১ এএম BDST banglanew24
08 Aug 2012   01:17:17 AM   Wednesday BdST
E-mail this

কলকাতার রাজারহাট নিউটাউনে রবীন্দ্রতীর্থের উদ্বোধন


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রবীন্দ্রতীর্থের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

মঙ্গলবার কলকাতার রাজারহাটের নিউটাউনে এই তীর্থের উদ্বোধন করা হয়।  
রাজারহাট নিউটাউনে ৫ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই রবীন্দ্র চর্চাকেন্দ্র৷ এর মধ্যে থাকছে রবীন্দ্র গবেষণা, সংগ্রহশালা, এবং ডরমিটরি৷

একই জায়গায় সব কর্মকাণ্ড যাতে সম্ভব হয়, তার জন্য  কবিগুরুর জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে বিগত বাম আমলেই এই কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল৷ নিউটাউনে হিডকো ভবনের পাশে নারকেলবাগান এলাকায় এর জন্য পাঁচ একর জমি নেওয়া হয়৷ তৈরি হয় নকশা৷

২০১০ সালের অগাস্টে, যার শিলান্যাস করেন তত্‍‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ সেই সময় এর নাম রাখা হয়েছিল রবীন্দ্র উদ্যান ও সংস্কৃতি কেন্দ্র৷

এর কাজ শুরু হয়, নতুন সরকার ক্ষমতায় আসার পর৷ নাম পাল্টে এর নামকরণ করা হয় রবীন্দ্র তীর্থ৷  

গ্রাম বাংলার আদলে গড়ে উঠেছে রবীন্দ্রতীর্থ৷ নারকেল বাগানের মাঝে ছোট ছোট কুটির৷ আধুনিক শহরের মাঝে যেন এক টুকরো গ্রাম৷ সঙ্গে রয়েছে অতাধুনিক প্রেক্ষাগৃহ৷

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে নিউটাউনকে ঘিরে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷

দিল্লির বিজ্ঞান ভবনের আদলে কলকাতায়ও একটি বিজ্ঞান ভবন গড়ে তোলার ঘোষণা করে মমতা ব্যানার্জি বলেন, নিউটাউনে ইকো ট্যুরিজম পার্ক তৈরির কাজ দ্রুত শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যসরকারের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিম, প্রবীণ সংগীত শিল্পী দ্বিজেন মুখার্জি, চিত্রকর যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, নাট্যপরিচালক শাঁওলী মিত্র, কবি জয় গোস্বামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান