১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:০৩ এএম BDST banglanew24
02 Feb 2013   08:23:45 PM   Saturday BdST
E-mail this

শুটিং সেটে আমিরের স্ত্রী ও পুত্র


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুটিং সেটে আমিরের স্ত্রী ও পুত্র

বলিউড তারকা আমির খান গত শুক্রবার তার অভিনীত নতুন ছবি ‘পিকে’ এর শুটিংয়ের সময় স্ত্রী কিরণ এবং সন্তান আজাদকে সাথে এনেছিলেন। ছবিটির শুটিং চলছিলো ভারতের রাজস্থানে। ‘পিকে’ ছবিটি নির্মাণ করছেন রাজকুমার হিরানি। ছবিতে আমির খানের নায়িকা হিসেবে রয়েছেন আনুশকা শর্মা।  

আমির মোট ৪৫ দিনের শুটিং সিডিউল রেখেছেন রাজস্থানে। আর সেজন্যই মূলত তিনি তার পরিবারকে দূরে রাখতে চাননি। তাই তার ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, আমির খানের সিদ্ধান্তেই কিরণ এবং আজাদ এখানে এসেছেন।

শুধু তাই না, আমির যখন শিকাগোতে ‘ধুম-৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, সেখানেও তিনি কিরণ এবং সন্তান আজাদকে সাথে নিয়েছিলেন। আর আমির খান বর্তমানে রাজস্থানে তিন মাসের জন্য একটি সম্পূর্ণ বাড়ি জোগাড় করে নিয়েছেন, যেন তাকে সেখান থেকে অন্য কোথাও যেতে না হয়।

সূত্র : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময় : ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান