১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:০১ এএম BDST banglanew24
17 Aug 2012   01:41:07 PM   Friday BdST
E-mail this

দ. আফ্রিকায় ধর্মঘটি শ্রমিকের ওপর পুলিশের গুলি, নিহত ৩৪


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দ. আফ্রিকায় ধর্মঘটি শ্রমিকের ওপর পুলিশের গুলি, নিহত ৩৪

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় ধর্মঘটি শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান রিয়া ফিয়েগা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলীয় মারিকানা প্লাটিনাম খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দেওয়া বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান জানান, পুলিশের গুলিতে মোট ৩৪ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৭৮ জন। এছাড়াও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৫৯ জন শ্রমিককে। তিনি দাবি করেন সশস্ত্র হামলাকারীদের হাত থেকে বাচঁতেই ‍পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

জোহান্সবার্গের ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারিকানা খনির কয়েক হাজার শ্রমিক অধিক বেতনের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ সেখানে হস্তক্ষেপ করে।

এদিকে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দক্ষিন আফ্রিকার পুলিশ বিষয়ক মন্ত্রী দাবি করেন, ধর্মঘটি শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কিছু শ্রমিকের হাতে লাঠি-সোঠা ও ধারালো অস্ত্র দেখা যায়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই লনমিন কোম্পানির মালিকানাধীন প্লাটিনাম খনিতে পরস্পর বিরোধী দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছে। এক পক্ষ ধর্মঘটের ডাক দিলেও অপর পক্ষ ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাও এর আগেও খনিটিতে পুলিশসহ দশ জনের প্রাণহানি ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের পর বৃহস্পতিবারের পুলিশিই অভিযানই সবচেয়ে রক্তক্ষয়ী।

পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সরকার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র জিউলি এমনিসি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরণের কাণ্ডজ্ঞানহীন সহিংসতার ঘটনায় তিনি হতবাক ও হতাশ।

বাংলাদেশ সময়:১৩২৪ ঘন্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান