৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:০৪ পিএম BDST banglanew24
14 Sep 2012   01:49:24 AM   Friday BdST
E-mail this

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


এম আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়া থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটস্থ সেরডাং রায়া পেট্রোল পাম্পের সন্নিকটে বৃহস্পতিবার মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রামানন্দ গ্রামের মো. রানা (পাসপোর্ট নং-এফ-০০৮৪৭৩৪) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, প্রথমে রানার মোটরসাইকেলটির সঙ্গে একটি প্রাইভেটকারেরে সামান্য ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে রানা মোটরসাইকেলসহ রাস্তার মাঝখানে চলে আসেন। এসময় একটি ট্রাকলরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনাস্থলে পুলিশ এসে সেরডাং এর বাংলাদেশ কমিউনিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমকে ফোনে বিষয়টি জানায়। তিনি ফোনে সেখানকার বাংলাদেশিদের মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানান। এরপর নিহত রানার বন্ধু হাসেম, আক্তার হুসেন, মনির হুসেন, বাদল এবং রাজ্জাক এসে লাশ সহূনাক্ত করেন।

রানা প্রায় বার বৎসর আগে মালয়েশিয়া এসেছিলেন সাধারণ লেবারের কাজ নিয়ে। পরবর্তীতে তিনি একজন সফল মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।  

ফোনে রানার পরিবারকে দুর্ঘটনার কথা জানানো হলে সকলেই কান্নায় ভেঙ্গে পরেন। নিহতের বাবা জানান, অল্পকিছু দিনের মধ্যে রানার দেশে এসে বিয়ে করার কথা ছিল।

খুব শিঘ্রই রানার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির মুখপাএ রাশেদ বাদল ও আব্দুল করিম।

বাংলাদেশ সময়:  ১২৫৫ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১২।
এটি/সম্পদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান