৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৩০ পিএম BDST banglanew24
18 Feb 2013   10:31:41 PM   Monday BdST
E-mail this

বগুড়ার কাজলা ইউপি চেয়ারম্যান বরখাস্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এস.এম. রফিকুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা মোতাবেক এই বরখাস্তাদেশ দেওয়া হয়েছে।  

সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে এই খবর নিশ্চিত করেন।  

তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখা প্রেরিত পত্রে অনুযায়ী কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এস.এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে সরকার মনে করে যে, তাঁকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয়। তিনি আরও জানান, রোববার রাত ৯ টার দিকে একটি চিঠির মাধ্যমে তিনি কাজলা ইউনিয়ন পরিষদের এ.এস.এম. রফিকুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করার আদেশের কপিটি হাতে পেয়েছেন।

এ বিষয়ে কাজলা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ২০ ফেব্রুয়ারি প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার জন্য সভা আহবান করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩  
টি. এম. মামুন/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান