৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:০৫ এএম BDST banglanew24
21 Aug 2012   05:57:20 AM   Tuesday BdST
E-mail this

রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাষ্ট্র আ’লীগ সভাপতির শুভেচ্ছা বিনিময়


কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাষ্ট্র আ’লীগ সভাপতির শুভেচ্ছা বিনিময়

নিউইয়র্ক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান।

এ সময় তারা প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ঈদ মুবারক জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। জিল্লুর রহমানও ড. সিদ্দিকুর রহমানের মাধ্যমে আমেরিকা প্রবাসীদের শুভেচ্ছা দিয়েছেন এবং দেশ গড়ায় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে তাদের অবসান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মিলনায়তনের সমাবেশ মঞ্চে উপবেশন এবং বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এর মাধ্যমে প্রবাসীদের সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন করা হয় বলে প্রবাসী নেতৃবৃন্দ মনে করছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
এলএ/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান