৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:৫৩ এএম BDST banglanew24
25 May 2012   06:30:14 PM   Friday BdST
E-mail this

পুরুষের আরো কার্যকর জন্মনিরোধক আবিষ্কারের সম্ভাবনা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পুরুষের আরো কার্যকর জন্মনিরোধক আবিষ্কারের সম্ভাবনা

ঢাকা: পুরুষের জন্য আরো কার্যকর জন্মনিরোধক পদ্ধতি উদ্ভাবনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিপ্রোডাকটিভ হেলথের গবেষকরা পুরুষের বন্ধ্যত্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে এমন একটা সম্ভাবনা খুঁজে পেয়েছেন।

তারা এমন একটি জিন আবিষ্কার করেছেন যা সুস্থ্য শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জিনটির নাম দিয়েছেন কাটনাল।

গবেষণাটি করা হয়েছে ইঁদুরের শরীরে। দেখা গেছে শুক্রাণু উৎপাদনের চূড়ান্ত ধাপে এটির ভূমিকা অপরিহার্য।

গবেষকরা বলছেন, এখন এই কাটনাল জিনের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সক্ষম কোনো ওষুধ বা পদ্ধতি উদ্ভাবন করতে পারলেই হলো। তাহলেই তা হবে উত্তম জন্মনিরোধক।

বিজ্ঞানীরা আশা করছেন, জন্মনিরোধক কোনো হরমোনের ব্যবহার ছাড়াই একদিন শুক্রাণু উৎপাদন বন্ধ করা সম্ভব হবে। এ জিনের আবিষ্কার সে সম্ভাবনারই দ্বার উন্মোচন করল।

উল্লেখ্য, পুরুষের ক্ষেত্রে জন্মনিরোধক হিসেবে সাধারণত কনডোম অথবা ভেসিকটোমি পদ্ধতি ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান