১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৩১ পিএম BDST banglanew24
20 Dec 2012   07:24:18 PM   Thursday BdST
E-mail this

ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তারুণ্য, বিকিকিনি আর ক্রেতাদের উৎসাহে তীব্র শীতেও জমে উঠেছে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের ‘ডিজিটাল আইসিটি প্রদর্শনী-২০১২’। ষষ্ঠবারের মতো এ আসরের উদ্যোগ নিয়েছে মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতি।

টেকসই সবুজ প্রযুক্তির আহ্বানে এবারে ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’। এতে প্রতিটি প্রতিষ্ঠানই তাদের পণ্য ক্রয়ে বিশেষ মূল্যছাড় আর উপহার দিচ্ছে। এ ছাড়া প্রদর্শনীতে র‌্যাফেল ড্রয়ে অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারবেন ল্যাপটপ, মডেম এবং ক্যামেরা ছাড়াও নানা উপহার।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে ৬ দিনের কমপিউটার ও তথপ্রযুক্তি প্রদর্শনের বিশেষ প্রদর্শনী প্রদর্শনী।

২১ ডিসেম্বর শুক্রবার প্রদর্শনীর তৃতীয় দিনে সকাল ১১টার বিশেষ আয়োজনে থাকছে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে তিন থেকে ১৬ বছরের যেকোনো শিশু অংশগ্রহণ করতে পারবে। এ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ৩-৫ বছরের শিশুদের চিত্রাঙ্কনের বিষয় ‘যেমন খুশি তেমন আঁকো’। খ বিভাগে ৫-৮ বছর প্রতিযোগিতা করবে, বিষয় বাংলাদেশ।

গ বিভাগে ৮-১২ বছরের প্রতিযোগীদের বিষয় মুক্তিযুদ্ধ। ঘ বিভাগে ১২-১৬ বছরের প্রতিযোগীরা আঁকবেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ও প্রধান বিচারক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বার্ক আলভী। সহকারী বিচারক থাকবেন একই অনুষদের অধ্যাপক ড. ফরিদা জামান ও সভাপতিত্ব করবেন প্রদর্শনীর আহবায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান।

এ প্রদর্শনীতে চলতি বছরের সেরা সব প্রযুক্তির সঙ্গে আসছে বছরের প্রযুক্তিগুলোর প্রদর্শন করা হবে। এ প্রদর্শনী আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের তৃতীয় তলা থেকে দশম তলা পর্যন্ত নব সাজে সজ্জিত করা হয়েছে। আহবায়ক তৌফিক এহেসান বাংলানিউজকে বলেন, এবারের প্রদর্শনী পরিবেশবান্ধব। এ ছাড়াও তথ্যপ্রযুক্তির সহজ ব্যবহারকে জনগণের মাঝে প্রচলিত করতে এবং বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও কমশক্তি ব্যয় হয় এমন প্রযুক্তিপণ্য স্থান পেয়েছে।

প্রসঙ্গত , প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রদর্শনী রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয় দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক কিউবি, সহ-পৃষ্ঠপোষক আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপিলিঙ্ক।

বাংলাদেশ সময় ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান