৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:২১ এএম BDST banglanew24
11 Dec 2012   10:53:44 PM   Tuesday BdST
E-mail this

সুন্দরবনের দোবেকী থেকে ১৬ মৎস্যজীবী উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সুন্দরবনের দোবেকী এলাকা থেকে ১৬ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ (বরিশাল) এর একটি টহল দল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকী থেকে তাদের উদ্ধার করে।

তাদের সুন্দরবনের জলদস্যু ছোট বাহিনীর লোকজন ওই এলাকা থেকে অপহরন করে। তবে তাদের নাম ঠিকানা কেউ জানাতে পারেনি।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, সোমবার রাতে সুন্দরবনের ছোট বাহিনীর সদস্যরা দুটি ট্রলারসহ ১৬ জেলেকে ধরে নিয়ে যায়।

পরে তাদের কাছে কিছু না পেয়ে ছেড়ে দেয়। তারা ফিরে আসার সময় র‌্যাব-৮ এর একটি দলের সাথে তাদের দেখা হয়।

এ সময় র‌্যাব সদস্যরা ওই জেলেদের সাথে নিয়ে জলদস্যুদের সন্ধানে ঘটনাস্থলে যান এমন খবর তিনি শুনেছেন। এর বাইরে আর কোনো তথ্য তিনি জানেন না।

এদিকে র‌্যাব-৮ (বরিশাল) এর পরিচালক মেজর রাশেদুজ্জামান জানান, তাদের একটি বিশেষ দল সুন্দরবনে অভিযানে রয়েছে।

মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

র‌্যাব-৮ এর অপর একটি সূত্র জানায়, র‌্যাব হেড কোয়াটারের অনুমতি স্বাপেক্ষে গত ৬ ডিসেম্বর থেকে ২০ সদস্যের একটি দল সুন্দরবনে অভিযানে রয়েছেন।

গহীন সুন্দরবনের ফেয়ারওয়ে বয়া থেকে ৫০ জন জেলেকে অপহরন করে জলদস্যুরা। এই সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধারের জন্য র‌্যাব-৮ সেখানে অভিযানে যান।

এখনও তারা সেখানে আছেন। বুধবার তারা ফিরতে পারেন বলে র‌্যাব সুত্র জানায়।  

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এস আই হজরত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করেন।

বাংলাদেশ সময় : ১৯১৬ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১২
মোস্তাফিজুর রহমান উজ্জল/ সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান