গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শোক মিছিল, কাঙালি ভোজ ও জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় বাজারের প্রধান সড়কে পৌর বিএনপি কার্যালয়ে সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নিজাম শেখ, পৌর বিএনপির সভাপতি রেজাউল হাসান ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর