১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০৫ এএম BDST banglanew24
05 Jan 2013   09:57:41 PM   Saturday BdST
E-mail this

যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।  
নিউইয়র্কের পালকি পার্টি সেন্টারে কেক কাটার মাধ্যমে উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয়-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দীন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আইরিন পারভিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুর নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, প্রচার সম্পাদক হাজী এনাম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মেজবাহ আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা সুবল দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, যুবলীগ প্রচার সম্পাদক গনেশ কীর্তনীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান