৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:৪৪ এএম BDST banglanew24
30 Nov 2012   12:00:51 AM   Friday BdST
E-mail this

বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্সে জনতা ব্যাংকের ১০ লাখ টাকা অনুদান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে জনতা ব্যাংক।

বৃহস্পতিবার আগ্রাবাদে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়ে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লিয়াকত আলী চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথি বলেন, ‘‘মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ গৌরব ও অহংকার। বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার মহৎ উদ্দেশ্য সাধনে আমরা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় সিএসআর কার্যক্রমে জনতা ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।’’

ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সামশুল আলম, ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবু নাসের চৌধুরী, মো. তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. নাজিম উদ্দিন কোরেশী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় কার্যালয়ের কর্মকতা জসিম উদ্দিন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শুরুর দিকে ১৯৭১ সালের ২০ মে মেরিন একাডেমিতে অবস্থানরত পাক হানাদার বাহিনী কর্ণফুলী নদীর তীরবর্তী বন্দর গ্রাম ঘেরাও করে নিরাপরাধ লোকজনকে ধরে নিয়ে বর্তমান কাফকো স্টাফ কলোনির পশ্চিম পাশের পাহাড়ের পাদদেশে জমায়েত করে। পরে কিছু বয়স্ক লোককে ছেড়ে দিয়ে ১৫৬ জনকে সূর্যোদয়ের সময় ব্রাশ-ফায়ার করে। এরপর শহীদদের লাশগুলো কোনো রকম সৎকার ছাড়াই মাটি চাপা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

এআরএম/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান