৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:১৩ পিএম BDST banglanew24
02 Aug 2012   06:23:37 PM   Thursday BdST
E-mail this

মন্দ চরিত্রে জয়া আহসান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মন্দ চরিত্রে জয়া আহসান

এই সময়ের সেরা অভিনেত্রী জয়া আহসান তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘ছায়া’ নামের একটি একক নাটকে  এবার তাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এটি প্রচারিত হবে ৩ আগস্ট শুক্রবার রাত ১২টয়া মাছরাঙা টিভিতে বিরতিহীন নাটক হিসেবে।

‘ছায়া’ নাটকে জয়া আহসানের নাম ‘যুথী’। একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করে সে। আচমকা প্রতিষ্ঠানের মালিক খুন হন। এরপর প্রতিষ্ঠানের দায়িত্ব নেন মালিকের ছেলে রাজীব। তিনি প্রথমদিকে যুথীকে খুব একটা পছন্দ না করলেও নানা কলাকৌশলে যুথী তাকে আকৃষ্ট করে। এক পর্যায়ে রাজীব তাকে বিয়ে করতে চাইলে সেও তাতে সায় দেয়। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী রাজীব কাজী অফিসে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু যুথীর দেখা নাই। এরই মধ্যে অফিসের এক কর্মকর্তা এসে রাজীবকে জানায়, ম্যানেজারের সাথে যোগসাজস করে প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নিয়েছে যুথী। এমনকি তার বাবাকেও  পরিকল্পিতভাবে খুন করেছে যুথী। রাজীব অফিসে গিয়ে দেখে এমডি’র চেয়ারে বসে আছে যুথী।

এই গল্প নিয়ে নির্মিত ‘ছায়া’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সজল, শাহেদ শরীফ খান, তারিক আনাম খান প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮১০, আগস্ট ০২,  ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান