৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:১৫ পিএম BDST banglanew24
07 Aug 2012   03:09:40 PM   Tuesday BdST
E-mail this

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯ শতাংশ দরপতন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দাম কমার শীর্ষে অবস্থান করে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, এদিন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯ দশমিক ২৯ শতাংশ কমেছে।

দিনভর কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১২৮ টাকা এবং সর্বনিম্ন ১২২ দশমিক ৭ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১৩৮ দশমিক ৮ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৩ টাকা।

মঙ্গলবার ডিএসইর দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ২৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৭ দশমিক ০৯ শতাংশ, পঞ্চম আইসিবি ৫ দশমিক ০৯ শতাংশ, অষ্টম আইসিবি ৪ দশমিক ৮৬ শতাংশ, গ্রামীণ ওয়ান ৪ দশমিক ৫৭ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ৪ দশমিক ৫২ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম ৪ দশমিক ৪১ শতাংশ, আইসিবি এএমসিএল ইসলামিক মি. ফা. ৪ দশমিক ৩১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৪ দশমিক ১৪ শতাংশ এবং চতুর্থ আইসিবি মি.ফা. ৩ দশমিক ৯৩ শতাংশ দাম হারায়।

বাংলাদেশ সময় : ১৫০২ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান