৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:৫১ এএম BDST banglanew24
06 Jul 2012   04:34:04 PM   Friday BdST
E-mail this

‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রেই বিশ্বব্যাংকের পদ্মাসেতু ঋণ প্রত্যাহার’


শিহাবুদ্দিন কিসলু, নিউইয়র্ক প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রেই বিশ্বব্যাংকের পদ্মাসেতু ঋণ প্রত্যাহার’

নিউইয়র্ক: বিশ্বব্যাংকের পদ্মাসেতু ঋণ চুক্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

একই সঙ্গে এসবের পেছনে দায়ী ব্যক্তি হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তারা। বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটের পালকি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, ঢাকা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যে বিবৃতি দিয়েছেন তা ১৯৭১’এ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারেরই প্রতিধ্বনী।

এসব বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে জানতে চাইলে নেতারা বলেন, “ঢাকায় কিছু ব্যবসায়ী নেতার সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তা হাওয়ার্ড ডিনের বৈঠক, ঢাকা সফরে হিলারি ক্লিনটনের বিবৃতি, সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা ১৭ মার্কিন নারী সিনেটরের চিঠি এবং এর পরবর্তী ঘটনাগুলো একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রেরই ফল।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা আরো বলেন, কিছু দেশ বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত। আর এ কারণেই এখন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও আক্রমণের শিকার। তারা এ খাতটিকে অস্থিতিশীল এবং ধ্বংস করে দিতে চাচ্ছে।

নেতারা বলেন, “দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে।” তারা জানান, বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি স্বাক্ষর অভিযান চালানো হবে এবং একই সঙ্গে পদ্মাসেতুর জন্য একটি রেমিটেন্স তহবিল গঠনের জন্য সরকারের কাছে কিছু প্রস্তাব তারা পেশ করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান