৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:০২ পিএম BDST banglanew24
21 Jul 2012   08:49:24 AM   Saturday BdST
E-mail this

হুমায়ূনের মরদেহ আসছে সোমবার


শিহাব উদ্দীন কিসলু, নিউইয়র্ক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হুমায়ূনের মরদেহ আসছে সোমবার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববার নয়, আগামী সোমবার দেশে ফিরছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ। এদিন সকালে তার মরদেহ বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছবে।

তুমুল জনপ্রিয়তা পাওয়া এ মানুষটির মরদেহ দেশে আনার সার্বিক বিষয়টি তদারকি করছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

এর আগে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লী হয়ে হুমায়ূন আহমদের মরদেহ রোববার ঢাকায় আনার কথা ছিল।

অন্যপ্রকাশের প্রধ‍ান নির্বাহী মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হুমায়ূন আহমেদের মরদেহ সরাসরি জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেওয়া হবে। এরপর রাতে বারডেমের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকাল আটটায় মরদেহ নুহাশ পল্লীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই হুমায়ূন আহমেদকে দাফন করা হবে।

মাজহারুল ইসলাম আরও জানান, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর এবং হুমায়ূনের শ্বশুর ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহম্মদ আলী সব কিছু আয়োজনের দায়িত্বে আছেন।

এ বিষয়ে তারা হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে শনিবার বিকেলে সভা করবেন।

এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার হুমায়ূন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জ্যামাইকা মুসলিম সেন্টারের বেজমেন্টসহ তিনতলা মসজিদের ভেতর-বাইরে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাঙালি তার জানাজায় অংশ নেয়।

মসজিদের দ্বিতীয় তলায় কেবলমাত্র নারীদের জন্য জানাজার ব্যবস্থা করা হয়। এতে ১ হাজারেরও বেশি প্রবাসী নারী অংশ নেন।

জানাজায় আমেরিকার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আকরামুল কাদের বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষ থেকে শোক প্রকাশ করেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একে মোমেনও শোক প্রকাশ করেন।

তারা বলেন, হুমায়ূনের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তারা বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানান।

জানাজায় বাংলাসাহিত্যের আরেক জনপ্রিয় লেখক ও হুমায়ূন আহমেদের অনুজ ড. জাফর ইকবালও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সময় বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিট) বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর।

বাংলাদেশ সময়: ০৮৪৬ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন ও আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান