৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৫১ এএম BDST banglanew24
02 Sep 2012   07:41:01 PM   Sunday BdST
E-mail this

গাজীপুর-৪ উপনির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন চাচা-ভাতিজি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মনোনয়নপত্র জমা দিলেন চাচা-ভাতিজি গাজীপুর-৪ উপনির্বাচন

গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি ও তার চাচা অ্যাডভোকেট আফসার উদ্দিন খান।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ বাংলানিউজকে জানিয়েছেন, রোববার বেলা ২টা ১৫ মিনিটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বেলা ৩টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ছোট ভাই অ্যাডভোকেট আফছার উদ্দিন খান গাজীপুরে মনোনয়নপত্র দাখিল করেন।

গাজীপুর বারের আইনজীবী ও আফছার উদ্দিন খানের একান্ত সহকারী অ্যাডভোকেট সোরোয়ার-ই-কায়নাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সঙ্গে কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান