১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৩৭ এএম BDST banglanew24
07 Aug 2012   03:11:31 PM   Tuesday BdST
E-mail this

শনিবার পণ্য আমদানি সুবিধা চাইলে ব্যবসায়ীদেরই টাকা দিতে হবে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আমদানি সুবিধা চাইলে আপাতত ব্যবসায়ীদেরই টাকা দিতে হবে। এতে সম্মত হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব আয়োজন করবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত ‘শনিবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আমদানি ব্যবস্থা চালুতে বিজনেস ফ্যাসিলিটেশন ফান্ড গঠন’ শীর্ষক আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা জানান।

তিনি বলেন, “এখন চট্টগ্রাম বন্দরে যে লোকবল রয়েছে তা দিয়ে শনিবার কাস্টমস চালানো সম্ভব নয়। তবে চলতি বছরের ডিসেম্বর পরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নতুন লোকবল নিয়োগ দিলে এনবিআর নিজেরাই শনিবার কাস্টমস খোলা রাখার ব্যবস্থা করতে পারবে। তবে এখন শনিবার পণ্য আমদানি করতে কাস্টমস হাউজ খোলা রাখলে এ জন্য ব্যবসায়ীদেরকেই টাকা দিতে হবে।”

শনিবার কাস্টমস হাউজ খোলা রাখতে বিজনেস ফ্যাসিলিটেশন ফান্ডের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “এ বিষয়ে এবিআরএ’র সঙ্গে পার্টনারশিপ করা সম্ভব। তবে কিছু সংখ্যক লোকের জন্য সব ব্যবসায়ীকে অর্থ ব্যয় করতে হবে। এছাড়া এর সঙ্গে আরও কিছু প্রতিষ্ঠান জড়িত রয়েছে, তারা না এলে এ সুবিধা দেওয়া সম্ভব হবে না।”

বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মো. হাতেম বলেন, “বিমানবন্দরে শুক্রবার সুবিধা দেওয়া সম্ভব হলে চট্টগ্রাম কাস্টমসে সরকারের অর্থে কেন কাস্টমস খোলা রাখা যাবে না।”

বিশ্বের প্রায় সব দেশেই শুক্র-শনিবার কাস্টমস খোলা রাখা হয় জানিয়ে তিনি বলেন, “যেহেতু চট্টগ্রাম কাস্টমস থেকে একটি বড় অংকের রেভিনিউ আয় হয়, তাই শনিবার কাস্টমস হাউজ খোলা রাখার জন্য আলাদাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ না নেওয়ার আহবান জানান তিনি।

এতে আরও বক্তৃতা করেন, ট্যারিফ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, এনবিআর সদস্য মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন চেম্বার নেতারা।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর’র চট্টগ্রাম কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো. মতিউর রহমান।

আলোচনা সভার সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, “শনিবার একদিন যদি আমদানি খোলা রাখা সম্ভব হয় তাহলে ব্যবসায়ীদের অনেক উপকার হবে। যদিও সরকারিভাবে এ সুবিধা পাওয়ার চেষ্টা করা হয়, তাহলে হয়তো পাওয়া যাবে না। তারপরেও আমি এনবিআর চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যে ভাবেই হোক এ ব্যবস্থাটি যেন চালু করে দেন।”

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান