ঢাকা: রাজধানীর রামপুরায় শুক্রবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সাগরের বড় ভাই মিলন বাংলানিউজকে জানান, বাসায় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে গিয়ে রাত ৮টার দিকে সাগর বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খিলগাঁওয়ের সিগমা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
সাগরের বাড়ি বরিশালের মুলাদিতে। সে তার বড় ভাই মিলনের সঙ্গে রামপুরার মৌলবিরটেক লোহারগেট সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকত।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১২
জেএস/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর