১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
13 Oct 2012   08:56:16 PM   Saturday BdST
E-mail this

রোববার শুরু হচ্ছে বসুন্ধরা আবাসন মেলা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোববার শুরু হচ্ছে বসুন্ধরা আবাসন মেলা

ঢাকা: ‘সবুজে বাঁচুন’ এ অঙ্গীকার নিয়ে রোববার শুরু হচ্ছে বসুন্ধরা আবাসন মেলা’২০১২।

রোববার সকাল ১১ টায় বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এ এর ১২৫ নম্বর প্লটে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্বোধন করবেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান। উপস্থিত থাকবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এ আবাসন মেলার আয়োজন করেছে। দেশের আবাসন শিল্পের পথিকৃৎ বসুন্ধরা গ্রুপের এবারের আয়োজনে থাকছে প্লট ও ফ্ল্যাটের মেলা। ১৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এ এর ১২৫ নম্বর প্লটে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস, পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল-১১ এবং বাংলাদেশ চীন মৈত্রী সেতু ( বুড়িগঙ্গা সেতু-১) সংলগ্ন বসুন্ধরা রিভারভিউ সাইট অফিসে একসঙ্গে এ মেলা চলবে।

মেলা উপলক্ষে কাঠাপ্রতি ৫ লাখ টাকা ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ক্রেতারা মেলায় প্লট ও ফ্ল্যাটের বুকিং দিতে পারেন ২ লক্ষ টাকায়। আর বুকিং দিলে পেতে পারেন আকর্ষণীয় একটি ব্র্যান্ড নিউ গাড়ি। আর প্রতিটি বুকিংয়ে ফ্রি এলইডি টিভি ও ল্যাপটপ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
এমআইআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান