৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৫৮ পিএম BDST banglanew24
02 Jun 2012   08:39:21 PM   Saturday BdST
E-mail this

ব্রাদার্সকে হারিয়ে প্রতিশোধ মুক্তিযোদ্ধার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রাদার্সকে হারিয়ে প্রতিশোধ মুক্তিযোদ্ধার

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাদার্স ইউনিয়ন ০-৩ গোলে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে শিরোপা প্রত্যাশি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিজয়ীদের পক্ষে একটি করে গোল করেন রাফায়েল, নাসির ও সানডে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণে যায় মুক্তিযোদ্ধা। ৬ মিনিটে শাকিলের পাস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা গোল করলেও অফসাইডের হতাশায় পুড়তে হয় মুক্তিযোদ্ধাকে। ২১ মিনিটে ব্রাদার্সের একটি আক্রমণ দারুণ ভাবে রুখে দেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মোস্তাক। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে গোল পায়নি কোনো পক্ষ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় মুক্তিযোদ্ধা। ৪৭ মিনিটে মিডফিল্ডার আরিফের বাড়িয়ে দেওয়া বলে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল (১-০)। ৪৯ মিনিটে ওপেন নেট পেয়েও গোল আদায় করতে পারেননি ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টোর অ্যান্টনি। ৭০ মিনিটে সানডের পাসে বক্সে থাকা নাসির টোকা দিয়ে বল জালে পাঠান (২-০)। ইনজুরি সময়ে জয়ের ব্যবধান বাড়ান সানডে। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ব্রাদার্সের বিপদ সীমানায় ঢুকে পড়েন তিনি। গোলকিপার রঘু বল ধরতে পোস্ট ছেড়ে এগিয়ে আসেন। সুযোগ সন্ধ্যানী সানডে দূর থেকেই শটে নিশানা ভেদ করেন(৩-০)।

লিগের প্রথম লেগে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছিলো মুক্তিযোদ্ধাকে।

১৬ ম্যাচে নয় জয়, চার ড্র এবং দুই হারে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। একটি ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা আবাহনী। অন্যদিকে ১৬ ম্যাচে তিন জয়, ছয় ড্র এবং সাত হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০২, ২০১২

এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান