১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:২৭ পিএম BDST banglanew24
21 Jun 2012   07:52:30 PM   Thursday BdST
E-mail this

অটিজমে কতজন আক্রান্ত জানে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে : সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানিয়েছেন, দেশে মোট কতজন অটিজমে আক্রান্ত তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “সমগ্র দেশে কতজন অটিজমে আক্রান্ত এ সংক্রান্ত কোন সঠিক পরিসংখ্যান সরকারের হাতে নেই। তবে সমগ্র দেশে অটিজম আক্রান্তসহ অন্যান্য প্রতিবন্ধীদের সংখ্যা নিরূপণে সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি শীর্ষক এক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী অর্থবছরে সারাদেশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেটে ৪১ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।”

সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে সমাজ কল্যাণমন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ‘সাপোর্ট সার্ভিসেস ফর দি ভালনারেবল গ্রুপ (এসএসভিজি)’ প্রকল্পের আওতায় দুস্থ ক্যান্সার রোগীসহ কিডনি এবং লিভার সিরোসিস আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সমাজকল্যাণ মন্ত্রাণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ‘দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ’ প্রকল্পের আওতায় ৩৭টি হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। জুলাই ২০১১ থেকে জুন ২০১৪ মেয়াদে এই প্রকল্পের জন্য ৪১ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় করা হবে।”

হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ২৪ লাখ ৭৫ হাজার জন বয়স্ক ব্যক্তিকে এবং নয় লাখ ২০ হাজার বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ নারীকে মাসিক তিন’শ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে যা আগামী অর্থবছর পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান