খুলনা: বঙ্গবন্ধুর খুনি পলাতক আসামিদের ফাঁসির দাবিতে খুলনা ছাত্রলীগ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথভাবে মঙ্গলবার দুপুর ১টায় জেলা প্রশাসক মেজবাহউদ্দিনের কাছে এ স্মারকলিপি পেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগরী ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর