১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৬:২১ এএম BDST banglanew24
18 Aug 2012   03:05:47 PM   Saturday BdST
E-mail this

কোহলির প্রশংসায় সৌরভ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কোহলির প্রশংসায় সৌরভ

কলকাতা: তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি সৌরভ গাঙ্গুলি। বিশেষ করে ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলির ভূয়সী করেছেন সাবেক অধিনায়ক। তার মতে, দেশের ভবিষ্যৎ ক্রিকেট নির্ভর করছে কোহলির ওপর।

অসংখ্য প্রতিভামান তরুণ ক্রিকেটার রয়েছে ভারতে। তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে তাদের সময় লাগবে বলে মন্তব্য করে গাঙ্গুলি বলেন, ‘আমার মনে হয়, ভারতের ভবিষ্যৎ ক্রিকেট নির্ভর করছে কোহলির ওপর। দেশে প্রচুর প্রতিভা দেখেছি আমি। আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণের জন্য তাদের সময় দিতে হবে।’

গাঙ্গুলি বলেন, ‘জাতীয় দল ভালো পারফরমেন্স করছে। আশা করি, ভবিষ্যতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া দুর্দান্ত পারফর্ম করছে কোহলি। আমার হয়, দলের ভবিষ্যৎ নির্ভর করছে দিল্লির এই ব্যাটসম্যানের ওপর।’

বাংলার ক্রিকেটারও জাতীয় দলে নিজেদের মেলে ধরছে বলে উল্লেখ করে গাঙ্গুলির ভাষ্য, ‘বাংলায় অশোক দিন্দা, মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহ’র মতো ক্রিকেটাররা রয়েছে। আশা করি, তারা তাদের প্রতিভা জাতীয় দলের হয়েও প্রদর্শন করতে সক্ষম হবে।’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান