৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:২৪ পিএম BDST banglanew24
08 Aug 2012   04:51:34 PM   Wednesday BdST
E-mail this

‘২৯ কোটি টাকা নিয়েছেন নাঈমুল, সত্যের জয় হয়েছে’


বিশেষ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘২৯ কোটি টাকা নিয়েছেন নাঈমুল, সত্যের জয় হয়েছে’

ঢাকা: আদালতের মাধ্যমে দৈনিক আমাদের সময়ের মালিকানা ফেরত পাওয়ার পর নতুন মালিকপক্ষ জানিয়েছে, তারা পত্রিকাটির মালিকানা পেতে সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে ২৯ কোটি টাকা দিয়েছেন।

তারা বলেছেন, সব অর্থ সঠিক সময়ে ও যথাযথভাবে পরিশোধ করার পরেও নাঈমুল ইসলাম খান এর মালিকানা হস্তান্তরে গড়িমসি করলে আদালতের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে।

আমাদের সময়ে বিনিয়োগকারীদের অন্যতম প্রতিষ্ঠান ইউনিক গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. গোলাম সারোয়ার বাংলানিউজকে বলেন, ``আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আর তাতে সত্যেরই জয় হয়েছে।``

তিনি বলেন, ``নাঈমুল ইসলাম খান পত্রিকাটি বিক্রি করেছেন  এবং তার বিনিময়মূল্য পেয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে নিজেই হাজির হয়ে সি-ফর্ম পূরণ করে মালিকানা হস্তান্তরের বিষয়ে নথিপত্র স্বাক্ষর করেছেন।

একটি সমঝোতাচুক্তির বিপরীতে আমাদের সময়ের মূল প্রতিষ্ঠান নতুন ভিশনের সকল শেয়ারও তিনি (নাঈমুল) নিজেই হস্তান্তর করেন বলে জানান সারোয়ার। তিনি বলেন, ``এসব কিছুর বিনিময়ে নতুন যৌথ মালিকানাধীন উদ্যোগটির কাছ থেকে ২৯ কোটি টাকা নেন নাঈমুল। কিন্তু মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে তার গড়িমসির কারণেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।``

আদালতের রায়ের পর নাঈমুল ইসলাম খানের প্রতিক্রিয়ায় ‘ন্যায়বিচার-বঞ্চিত` হওয়ার দাবি প্রসঙ্গে সারোয়ার বলেন, ``হাইকোর্টের তিন জনের বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে সম্পূর্ণ একমত হয় মামলার রায় দেন। এখানে তার `ন্যায়বিচার-বঞ্চিত` হওয়ার প্রশ্নই ওঠে না, বরং হাইকোর্টের রায়ে সত্যেরই জয় হয়েছে।``

দৈনিক আমাদের সময়ের মালিকানা নিয়ে নাঈমুল ইসলাম খানের করা রিট আবেদনটি বুধবার খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে পত্রিকাটির মালিকানা হারান তিনি।

এতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সুফী মিজানুর রহমানের পিএইচপি গ্রুপ, নূর আলীর ইউনিক গ্রুপ ও আমানউল্লাহ’র আমান গ্রুপের যৌথ মালিকানাতে চলে যায় সংবাদপত্রটি।

বুধবার দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বাংলাদেশ সময় ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এমএমকে / সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান