১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৪৮ এএম BDST banglanew24
10 Jun 2012   01:26:08 AM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর এলাকায় আওয়ামী লীগ সমর্থক স্থানীয় বাসিন্দাদের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শেখ শরীফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কী কারণে দু’পক্ষের মধ্যে মারামারি হলো সেটা আমরা তদন্ত করে দেখছি।’

এদিকে সংঘর্ষের পর রাত সাড়ে ১১টা পর্যন্ত ৮জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সূত্রে জানা গেছে।

চমেক হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতরা নিজেদের চট্টগ্রামের সরকারদলীয় দু’জন সাংসদের অনুসারী বলে পরিচয় দিয়েছেন বলে একই সূত্র জানিয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

রাত ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল।

অপরদিকে পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার শেখ শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১২
আরডিজি, সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান