৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
10 Aug 2012   04:18:40 PM   Friday BdST
E-mail this

রাজনীতিবিদরা নিজেদের সেবায় ব্যস্ত: অ্যাডভোকেট কামরুল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজনীতিবিদরা নিজেদের সেবায় ব্যস্ত: অ্যাডভোকেট কামরুল

ঢাকা: দেশের অধিকাংশ রাজনীতিবিদ সাধারণ মানুষের সেবার পরিবর্তে নিজেদের সেবায় ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড কামরুল ইসলাম এমপি।

তিনি বলেন, “রাজনীতিবিদদের  মূল লক্ষ্য মানবসেবা হলেও স্বাধীনতার পর থেকে  যারা মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা হয়েছেন, এরকম  অধিকাংশ নেতা মন্ত্রী-এমপি নিজেদের সেবায় ব্যস্ত ছিলেন। সে ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন কিছু কথিত  রাজনৈতিক নেতা। মানবসেবা তাদের কাছে মুখ্য বিষয় নয়। তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, নিজেদের ও পরিবারের সদস্যদের  সেবা করা।”

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্থবায়ন সংস্থা এবং সার্ক কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে  ‘মানবসেবাই হোক রাজনীতির মূলমন্ত্র’ শীর্ষক আলোচনা সভা ও দুস্থদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্থবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া,  মহাসচিব সাংবাদিক সুজন দে, এম এ রাজ্জাক খান, লায়ন মো. গনি মিয়া বাবুল, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আলোচনা  সভা শেষে দুই শতাধিক এতিম শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
এসময় আইন প্রতিমন্ত্রী আরো বলেন, “খালেদা জিয়া এতিম বাচ্চাদের টাকা চুরি করছেন। আর আমাদের নেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছেন।”

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
আইএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান