৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:৪৬ এএম BDST banglanew24
12 Jun 2012   03:30:07 AM   Tuesday BdST
E-mail this

বিয়ের পিঁড়িতে এশা দেওল


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ের পিঁড়িতে এশা দেওল

বলিউডে চলতি বছর বেশ কজন অভিনেতা-অভিনেত্রী বিয়ের দিকে ঝুঁকেছেন। সেই ধারাবাহিকতায় এবার বিয়ের পিড়িতে বসছেন তারকা দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী কন্যা বলিউড অভিনেত্রী এশা দেওল। আগেই আংটি বদল হওয়া ভারাট টাকটানির সঙ্গে এশার বিয়ের দিন-ক্ষণ ঠিক হয়েছে । আগামী ২৯ জুন  হবে তাদের বিয়ের  আনুষ্ঠানিকতা।

এই বিয়ের দিনটি ঘোষনা দিয়েছেন এশা দেওলের মা স্বয়ং হেমা মালিনী। তিনি বিয়ে প্রসঙ্গে বলেন, ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের পর্বটি হবে পারিবারিকভাবে ২৯ জুন একটি স্থানীয় মন্দিরে। এর পর দিন ৩০ জুন মুম্বাই ফাইভ স্টার হোটেল “সুবারবান”-এ দেওয়া হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা। এখন চলছে আমন্ত্রণের তালিকা তৈরির কাজ।

এ বিষয়ে তিনি মিডিয়াকে আরও বলেন, আমরা এখন সবার কাছ থেকে তাদের জন্য শুভকামনা আশা করছি। সবার আশীর্বাদ পেলে অবশ্যই তারা সুখে থাকবে।

এর আগে এবছরের ১২ ফেব্রুয়ারি গোপনে হেমা মালিনীর নিজস্ব বাঙলোতে অনুষ্ঠিত হয় এশা দেওল ও ভারাট টাকটানির বাগদান পর্বটি।

বাংলাদেশ সময় ০০৫৫, জুন ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান