বলিউডে চলতি বছর বেশ কজন অভিনেতা-অভিনেত্রী বিয়ের দিকে ঝুঁকেছেন। সেই ধারাবাহিকতায় এবার বিয়ের পিড়িতে বসছেন তারকা দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী কন্যা বলিউড অভিনেত্রী এশা দেওল। আগেই আংটি বদল হওয়া ভারাট টাকটানির সঙ্গে এশার বিয়ের দিন-ক্ষণ ঠিক হয়েছে । আগামী ২৯ জুন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
এই বিয়ের দিনটি ঘোষনা দিয়েছেন এশা দেওলের মা স্বয়ং হেমা মালিনী। তিনি বিয়ে প্রসঙ্গে বলেন, ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের পর্বটি হবে পারিবারিকভাবে ২৯ জুন একটি স্থানীয় মন্দিরে। এর পর দিন ৩০ জুন মুম্বাই ফাইভ স্টার হোটেল “সুবারবান”-এ দেওয়া হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা। এখন চলছে আমন্ত্রণের তালিকা তৈরির কাজ।
এ বিষয়ে তিনি মিডিয়াকে আরও বলেন, আমরা এখন সবার কাছ থেকে তাদের জন্য শুভকামনা আশা করছি। সবার আশীর্বাদ পেলে অবশ্যই তারা সুখে থাকবে।
এর আগে এবছরের ১২ ফেব্রুয়ারি গোপনে হেমা মালিনীর নিজস্ব বাঙলোতে অনুষ্ঠিত হয় এশা দেওল ও ভারাট টাকটানির বাগদান পর্বটি।
বাংলাদেশ সময় ০০৫৫, জুন ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান