৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৫ পিএম BDST banglanew24
18 Aug 2012   08:16:17 PM   Saturday BdST
E-mail this

আমেরিকায় রোববার ঈদ


লাভলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক : মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার কোথায়ও শুক্রবার শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায়   ১৯ আগস্ট পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে।  এ উপলক্ষে আমেরিকায় ব্যাপক প্রস্তুতি চলছে মুসলিম সম্প্রদায়ে।

কোন কোন মসজিদে ৩/৪টি করে ঈদ জামাত হবে। নিউইয়র্কে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে। আবহাওয়া অনুকূলে থাকলে ময়দানে এ জামাত হবে।

দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে এবং ব্রকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে। অপর বড় জামাতগুলো হবে এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, শাহজালাল মসজিদ, গাউসিয়া মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে।

জানা গেছে, প্রতিটি মসজিদেই নিরাপত্তার বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ঈদ জামাত ও মসজিদের আশপাশে গাড়ি পার্কিংয়ের অবাধ সুযোগ দেয়া হয়েছে। ব্যবস্থা  করা হয়েছে বিশেষ নিরাপত্তার। সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে হামলা এবং মসজিদ ভেবে শিখ মন্দিরে নির্বিচার গুলিবর্ষণে ৬ জনকে হত্যার ঘটনায় কর্তৃপক্ষ মুসলিম আমেরিকানদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা নেয়।

এদিকে, গতবারের মত এবারও যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে তারাবি নামাজে নতুন প্রজন্মের আধিক্য পরিলক্ষিত হয়েছে। বেশ কয়েকটি মসজিদে তারাবি নামাজে  ইমামতি করেছেন নতুন প্রজন্মের কোরআনে হাফেজগণ। বিষয়টি অভিভাবকের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

ঈদ উপলক্ষে গত কদিন থেকেই জমজমাট কেনাকাটা  চলেছে নিউইয়র্ক সিটির বাংলাদেশিসহ মুসলিম অধ্যুষিত বানিজ্যিক এলাকায়। স্বর্ণের দোকানগুলোতেও প্রচুর ভীড় পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় মহিলাদেরকে দল বেধে ঈদের কেনাকাটা করতে দেখা গেছে।

বাংলাদেশ সময় : ১৯৫৯ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১২
এলএ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান