১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:৩২ এএম BDST banglanew24
18 Feb 2013   05:44:33 PM   Monday BdST
E-mail this

মার্কিন গায়িকা ম্যাকক্রিডি মারা গেছেন


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মার্কিন গায়িকা ম্যাকক্রিডি মারা গেছেন

ঢাকা: যুক্তরাষ্ট্রের লোকজ গানের শিল্পী মিন্ডি ম্যাকক্রিডি মারা গেছেন। নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মহত্যা করতে পারেন তিনি।

আরকানসাসের প্রশাসক মার্টি মস বলেন, “মনে হচ্ছে ৩৭ বছল বয়সী গায়িকা নিজেকে গুলি করেছেন।”

এর আগে দুই বার আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র সময় রোববার বিকেলে ম্যাকক্রিডির বাসায় গুলির শব্দের পর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বারান্দা থেকে তাকে পড়ে থাকতে দেখতে পায়। ওখানেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।

একটি সংবাদ ‍মাধ্যম জানিয়েছে, নিজেকে গুলি করার আগে নিজের কুকুরটি গুলি করে ম্যাকক্রিডি।

জীবনসঙ্গী সংগীত রচয়িতা ডেভিড উইলসন নিহত হওয়ার এক মাস পরেই নিহত হলেন ম্যাকক্রিডি। উইলসনের মৃত্যুকে মেনে নিতে পারেননি তিনি।

সিএনএনের ডেটলাইন প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ম্যাকক্রিডি বলেছিলেন, “আগে কখনও এমন বেদনাদায়ক সময় পার করিনি আমি। সে শুধু আমাকেই স্পর্শ করেনি, আমরা হৃদয়কেও স্পর্শ করেছে।”

ম্যাকক্রিডির দুই সন্তানের মধ্যে একজনের জনক উইলসন। উইলসনের হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছিলেন ম্যাকক্রিডি।

পাঁচটি অ্যালবাম বের করেছেন তিনি। তার সর্বশেষ অ্যালবাম ‘আই’ম স্টিল হিয়ার’ ২০১০ সালে মুক্তি পায়।

১৯৭৫ সাল ফ্লোরিডার ফোর্ট মায়ারসে জন্মগ্রহণ করেন মালিন্ডা গেইল ম্যাকক্রিডি। ছোট থেকেই পারফর্ম করতেন তিনি। একটি স্থানীয় গির্জায় প্রথম গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। সংগীতে নিজের ক্যারিয়ার গড়ার জন্য ১৬ বছর বয়সে স্কুলকে বিদায়  জানান তিনি।

১৯৯৬ সালে তার প্রথম একক গান ‘টেন থাউজ্যান্ড অ্যাঞ্জেলস’ যুক্তরাষ্ট্রের শীর্ষ লোকজ গানের তালিকায় ছয় স্থানে উঠে এসেছিল। একই শিরোনামে তার প্রথম অ্যালবামটির ১২ লাখ কপি বিক্রি হয়েছিল।

প্রণয়-পরিণয়সহ মাদক সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান