৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:০৭ এএম BDST banglanew24
19 Sep 2012   07:00:05 PM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু
ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশ হাউজিং ডিরেক্টরির (বিএইচডি) আয়োজনে প্রথম আবাসন মেলা শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চমৎকার সব লোকেশনের বর্ণিল প্রকল্পগুলো নিয়ে একই ছাদের নিচে ক্রেতাদের মুখোমুখি হয়েছে দেশের প্রায় ৪০টি আবাসন প্রতিষ্ঠান।

নগরীর প্রাণকেন্দ্র হজরত গরিবুল্লাহ শাহের (র.) মাজার হেটের ‘কে স্কয়ার কনভেনশন হল’এ উদ্বোধনী দিনেই মেলা প্রাঙ্গণে স্বপ্নের মাথা গোঁজার ঠাঁইয়ের খোঁজে ভিড় জমান উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির প্লট-ফ্যাট ক্রেতারা। প্রথম দিন বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা, দরদাম, প্রকল্প হস্তান্তরের সময় এসব ব্যাপারেই কৌতূহল দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে।

বিকেল পাঁচটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।

আবাসন প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অনেক মধ্যবিত্ত পরিবার আছে যাদের একটুকরো জমি আছে, কিন্তু ভবন তৈরির মতো সামর্থ্য নেই। এক্ষেত্রে আবাসন প্রতিষ্ঠানগুলো ৫০ ভাগ মালিকানা দিয়ে ভবন তৈরি করে দিচ্ছে। এতে উভয় শ্রেণিই লাভবান হচ্ছে।’

চট্টগ্রামসহ সারা দেশে আবাসন সংকট নিরসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সঠিক পরিকল্পনা অনুযায়ী গুণগতমান রক্ষার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আপনাদের প্রকল্পগুলো সরকারি নিয়ম মেনে বাস্তবায়ন করলে দেশ আবাসন সংকট থেকে মুক্ত হবে।’

মেয়র মনজুর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবাসন প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচডির চেয়ারম্যান ও নাসিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমাম হোসাইন নাসিম।

তিনি বলেন, বিএইচডির প্রথম আবাসন মেলা বন্দরনগরী চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। মূলত ক্রেতা-বিক্রেতাদের সংগঠিত করতেই এ মেলার আয়োজন। এখানে ক্রেতারা যাচাই বাছাই করে প্লট বা ফ্যাট ক্রয় বা বুকিং দিতে পারবেন।

আগামী দিনে সুন্দর ও সুষ্ঠুভাবে এ মেলার পরিসর বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পূরবী দাশগুপ্তার সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচডির প্রধান নির্বাহী মো. আবু নাছের ওয়াজেদ ও কমফোর্ট হোমস লিমিটেডের পরিচালক (অর্থ) মো. আলী।

বুধবার মেলার ইভেন্ট পাটনার কমফোর্ট হোমস্ লিমিটেড, কো-স্পন্সর চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ডিভাইন গ্রুপ, এহসান প্রোপার্টিস লিমিটেড, জিটিসি টার্ম গ্রুপ, জেএস বিল্ডার্স লিমিটেড, নাসিম গ্রুপ, সিকিউর প্রোপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, সেনোয়ারা গ্রুপসহ সব প্রতিষ্ঠানের স্টলেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আগ্রহী দর্শক ক্রেতাদের সামলাতে হিমশিম খান বিক্রয়কর্মীরা।

প্রথম দিনই ছোট আকারের ফ্যাটের খোঁজে আসেন লায়ন মো. জাহাঙ্গীর মিঞা। তিনি বাংলানিউজকে জানান, একই ছাদের নিচে এতগুলো প্রতিষ্ঠান থাকায় পছন্দের এলাকায় সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় রেখে ফ্যাট পছন্দ করা যাচ্ছে। তবে এ পর্যন্ত অর্ধেকের মতো স্টল ঘুরে দেখলাম, সব প্রকল্পই হস্তান্তর করা হবে ২০১৪ বা ২০১৫ সালে, তার আগে নয়।

দরদাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে দামটা আরেকটু সহনীয় পর্যায়ে রাখা হলে মধ্যবিত্ত শ্র্রেণির ক্রেতারা উপকৃত হতেন।’

মেলা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে কম্পিউটার, ডিজিটাল অভিধান ও হ্যারি পটার সিরিজের এক সেট বই।

মেলায় আসা দর্শকদের জন্য রয়েছে বিনামূল্যে র‌্যাফেল ড্রয়ের পুরস্কার নাসিম গ্রুপের পক্ষ থেকে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমান টিকিট, জিটিসি টার্ম গ্রুপের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর, বসুকুঞ্জ গ্রুপের পক্ষ থেকে একটি ২১ইঞ্চি রঙিন টেলিভিশন, পোর্ট বেঙ্গল লিমিটেডের পক্ষ থেকে একটি মাইক্রোওভেন, গ্রীন লাইন পরিবহনের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা যুগল এসি বাস টিকিট।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এআরএম, সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর tapan692003@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান