৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:০৮ পিএম BDST banglanew24
24 May 2012   01:32:09 AM   Thursday BdST
E-mail this

বিমানবন্দরে বিমানের দুবাই ফেরত সিলেটগামী যাত্রীদের বিক্ষোভ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিমানবন্দরে বিমানের দুবাই ফেরত সিলেটগামী যাত্রীদের বিক্ষোভ

ঢাকা: সরকারের মালিকানাধীন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খামখেয়ালির কারণে বুধবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে বিমানের ভেতরেই বিক্ষোভ করে দুবাই ফেরত যাত্রীরা। পরে তারা বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকাতেও বিক্ষোভ দেখায়।

দুবাই-ঢাকা-সিলেট রুটের বিজি ০৪৮ ফ্লাইটের যাত্রীরা রাত ১০টার দিক থেকে বিক্ষোভ শুরু করে। রাত ১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।  

দুবাই থেকে ঢাকা হয়ে সিলেট যাওয়ার কথা থাকলেও বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সিলেট না নিয়ে নিজ ব্যবস্থাপনায় সিলেট যাওয়ার জন্য বলায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্মড পুলিশ (এপিবিএন)’র অতিরিক্ত সদস্যদের টারমাকে পাঠানো হয়।

বিমানবন্দর থেকে এপিবিএনের এএসপি মুন্সী জালাল রাত সাড়ে ১২টায় বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বিমানের যাত্রীদের প্রায় সবাই আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রবাসী কর্মী।

বিমানের যাত্রী মৌলভীবাজারের মাধবকুন্ডু এলাকার কাঠালতলি গ্রামের বদরুল ইসলাম বিমানবন্দর থেকে টেলিফোনে বাংলানিউজকে জানান, ‘দুবাই থেকে বাংলাদেশ সময় বিকেলে রওনা হয়ে রাত ৯টায় তারা ঢাকায় আসেন। বিমানটির পৌঁনে ৩শ’ যাত্রীর প্রায় সবাই সরাসরি সিলেট পর্যন্ত টিকেট কেটেছেন।’

তিনি বলেন, ‘দুবাই থেকে বিমানটি ২৭ ঘণ্টা পর ছেড়েছে। এ ফ্লাইটের দুবাই ছাড়ার কথা ছিল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।’

শারজাহ নিবাসী ওই যাত্রী বলেন, ‘২৭ ঘণ্টা পর বুধবার বেলা ৩টার দিকে দুবাই থেকে এটি রওনা হয়। এরপর ঢাকা আসার কিছু সময় পর ঘোষণা দেওয়া হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি সিলেট যাবে না। ঢাকাতেই ইমিগ্রেশন শেষ করে আপনারা নিজ নিজ উদ্যোগে গন্তব্যে রওনা হন।’

বিমানের ওই ঘোষণার কিছু সময় পরও যাত্রীরা বিমানের ভেতর বসে থাকেন। এরইমধ্যে তাদের লাগেজও বিমান থেকে নামিয়ে দেওয়ার তথ্য জানানো হয়।

এ অবস্থায় যাত্রীরা বিমানের কাউকে কথা বলার মতো না পেয়ে বিক্ষোভ শুরু করে।

মৌলভীবাজারের বরলেখা উপজেলার দুবাই প্রবাসী লুলু মিয়া টেলিফোনে বাংলানিউজকে জানান, রাত ১টার দিকে বিমানের তরফ থেকে জানানো হয় অন্য একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তাদের সিলেট নেওয়া হবে।

তিনি বলেন, ‘বিমানের কর্মীরা জানান, সিদ্ধান্ত দেওয়ার মতো উচ্চ পদস্থ কেউ না থাকায় বিমানটি সিলেট যাবে কিনা, বা যাত্রীদের কি করা হবে সে নির্দেশনা নেই। শুধু বলা হয়েছিল, এই ফ্লাইটটি সিলেট যাবে না।’

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মে ২৪, ২০১২
একেআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান