৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:১২ এএম BDST banglanew24
13 May 2012   07:27:51 PM   Sunday BdST
E-mail this

মধুখালীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ-মিছিল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিদ্যুতের অসহনীয় লোড শেডিঙের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষাকারী কমিটি।

এ সময় বিক্ষুদ্ধ জনতা আধাঘণ্টা উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে ও পরে উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মধুখালী উপজেলা বিদ্যুৎ স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে উপজেলার হাজারো মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আখচাষী কল্যাণ সংস্থার ভবনের সামনে থেকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশ করে।

মধুখালী থানা পুলিশ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ জনতার তোপের মুখে তারা ব্যর্থ হয়। জনগণ বিদ্যুতের দাবিতে তাদের নির্ধারিত কর্মসূচি যথাযথ পালন করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) নেতা আব্দুল মালেক শিকদারের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব কামরুজ্জামান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা প্রমুখ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৩ , ২০১২
রেজাউল করিম বিপুল/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান