রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৩ কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কঞ্চিপাড়া এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে ট্রাক চালক ফরিদ মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- কাজী আহাদ, ফকরুল, রিপন, কালা মজিবর, রবিউল্লাহ, আয়নাল, উজ্জল, মনির, ফারুক, মামুন, মামুন, বাহার আলী, আলী আকবর, নুর মোহাম্মদ, রজব আলী, সোহরাব হোসেন, আলম মিয়া, শহিদুল্লাহ মিয়া, স্বপন, লোকমান, গোলজার হোসেন, শাহজাহান, ফজলু মিয়া, আমজাত হোসেন, হাবু, রাশিদুল, নাছির, ফজলু, বাঘাকবির, নুরুজ্জামান, আলমগীর, খোরশেদ ও রাসেল।
বাদী ফরিদ মন্ডল বাংলাউজকে বলেন, বুধবার বেলা ৩টায় আসামিরা মালবাহী ট্রাক ভাঙচুর করে। এছাড়া এতে প্রায় পনের লাখ টাকার ক্ষতি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত ট্রাক চালকের অভিযোগে মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর