১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:২৯ পিএম BDST banglanew24
23 Jun 2012   09:24:14 PM   Saturday BdST
E-mail this

জাতীয় শ্যুটিংয়ে ঢাকা রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয় শ্যুটিংয়ে ঢাকা রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন
ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইএফআইসি ব্যাংক ২৬তম জাতীয় শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রাইফেল ক্লাব। ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক পেয়েছে তারা। অন্যদিকে দুই স্বর্ণ, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে সাভার সেনা শ্যুটিং ক্লাব।

শনিবার জাতীয় শুটিংয়ের শেষ দিনে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ৬৯১.৬ স্কোর করে স্বর্ণপদক জেতেন ঢাকা রাইফেল ক্লাবের আবদুল্লাহ হেল বাকি। ৬৮৯ স্কোর করে রৌপ্যপদক পান আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের ইমাম হোসেন। অন্যদিকে চট্টগ্রাম রাইফেল ক্লাবের আসিফ হোসেন খান ৬৮৮.৭ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জপদক। ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্পপদক বিজয়ীকে এবার একটি ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অবশ্য গত জুলাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় শ্যুটিংয়ের চেয়ে এবারের স্কোরটা ভালোই হয়েছে আসিফের। আগের আসরে ৬৮৫.৫ স্কোর করে রৌপ্য পদক জিতেছিলেন তিনি।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র বিভাগে তিনজন সমান ৫৮৫ স্কোর পাওয়ায় শুটঅফে পদক নির্ধারণ করা হয়। বিকেএসপির রিসালাতুল ইসলাম স্বর্ণ, ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধুরী রৌপ্য এবং কুমিল্লা রাইফেল ক্লাবের মাহমুদুল হাসান ব্রোঞ্জ জেতেন।

পুরুষদের ৫০ মিটার পিস্তলে সাভার সেনা শ্যুটিং ক্লাবের ইকবাল হোসেন ৫৩৫ স্কোর করে স্বর্ণপদক জেতেন। এই ইভেন্টে ৫১৭ স্কোর করে রৌপ্যপদক পান আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিংহ। ৫০৮ স্কোর করে ব্রোঞ্জপদক জেতেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের রায়হানুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস  



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান